পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪ জন, বিপুল পরিমাণ ইয়াবা হেরোইন উদ্ধার!

মোঃ শাহীনুল হক
মোঃ শাহীনুল হক , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৫ জুন ২০২৬, ১১:৪২ এএম

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে এক ছাত্রদল নেতাসহ ৪ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

এর আগে, বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর উত্তর পাড়া মন্ডল কলোনী ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন জুয়েল রানা স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর উত্তর পাড়া মন্ডল কলোনী এলাকার মো. ছাইদুর রহমানের ছেলে ও ঢাকা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাগর হোসেন বাবু (২৯) এবং তার স্ত্রী মোসা. সুমনা (২৯), ঢাকা জেলার সাভার মডেল থানার পোড়াবাড়ি এলাকার মৃত তারেক আলীর ছেলে মো. ত্বোহা আহম্মেদ (২৪) ও নাটোর জেলার সিংড়া থানার পাড় সিংড়া এলাকার মৃত সায়েদ আলী সরদারের ছেলে মো. আমিনুল ইসলাম (২৩)। আমিনুল ঢাকা জেলার সাভার মডেল থানার পোড়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আশুলিয়ার ডেন্ডাবর উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাগর হোসেন বাবুর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও তার স্ত্রী সুমনার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও আশুলিয়ার সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ত্বোহা আহম্মেদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ২০০০ পিস ইয়াবা এবং আমিনুল ইসলামের কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে দুটি মোবাইল সেট, মাদক বিক্রয়ের ২৫ হাজার ৯১০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৫টি সিসি ক্যামেরাও উদ্ধার করা হয়।

ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪ পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মাদক দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।