৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, ফকিরহাটে ধর্ষক মুজাহিদ গ্রেফতার
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে ৪ বছর ২ মাস বয়সী এক শিশুকে ধ’র্ষ’ণের চেষ্টার অভিযোগে মোঃ মুজাহিদ শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিলজংগ ইউনিয়নের বৈলতলী গ্রামের ইনামুল হাওলাদারের শিশু কন্যাকে একই গ্রামের মৃ’ত মোঃ দাউদ শেখের ছেলে মোঃ মুজাহিদ শেখ ধ’র্ষ’ণের চেষ্টা করে।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তার শরীরে আ’ঘা’তের চিহ্ন দেখতে পান এবং ঘটনার বিষয়ে জানতে পারেন।
পরে স্থানীয় গ্রাম পুলিশ (দফাদার)-এর মাধ্যমে ফকিরহাট মডেল থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম দ্রুত ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মুজাহিদ শেখকে গ্রেফতার করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ বছর ২ মাস বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।