প্রকাশকাল: ৫ জুন ২০২৬
ডাউনলোড: ৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃক্ষোরোপন কর্মসূচি অনুষ্ঠিত

মো: আতিকুর রহমান

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। Youth Career & Development Organisation (YCDO)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে YCDO ফুলবাড়ি উপজেলা কমিটি।

কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন YCDO ফুলবাড়ি উপজেলা কমিটির লিডার মো. আতিকুর রহমান। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা।”

বক্তারা পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।