পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামে ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে একাধিক দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৯:২৭ পিএম

ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে কোটি টাকার ক্ষতি মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলায় শুক্রবার সকাল আনুমানিক ৭ টার সময় এ ঘটনা ঘটে। প্রথমে একটি দোকান থেকে আগুনের ধোঁয়া বের হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন রূপ নেয় তীব্র ভয়াবহতার। ক্রমাগতভাবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে তা ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানের মধ্যে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় দোকান ও দোকানে থাকা সমস্ত সরঞ্জাম।

আগুনের তীব্রতা ক্রমন্বয়ে বাড়তে থাকলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলেও রক্ষা হয়নি দোকানের ভেতরে থাকা মালামাল, টাকা-পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্রের। দোকানের মালিক এবং স্থানীয়দের ভাষ্যমতে, দোকানগুলোতে মালামাল, টাকা-পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি সব মিলিয়ে কোটি টাকার মতো সরঞ্জাম আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এমন অপ্রত্যাশিত ঘটনার ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের।

অনেকের মতে, অধিকাংশ ব্যবসায়ীরা দোকান গুলো দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। কোন কোন ব্যবসায়ীর আবার ঋণ রয়েছে যা পরিশোধের একমাত্র উৎস ব্যবসা প্রতিষ্ঠান গুলো। আগুনে সব নিঃশেষ হওয়ার কারণে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

তবে আগুনের সুত্রপাত বা আগুনের প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস এবং প্রশাসন এ বিষয় তদন্ত করছেন বলে জানা যায়।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে সহায়তার দাবি এবং পুনর্বাসনের দাবি করেছেন।