প্রকাশকাল: ৭ জুন ২০২৬
ডাউনলোড: ৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

অংকন মজুমদার

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬জুন) সকাল ১০টায়, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার এর নের্তৃত্বে উপজেলা কমপ্লেক্স চত্বরে এক বর্ণাঢ্যর‌্যালি ও শিশুপার্ক এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা- কর্যক্রম পরিচালিত হয়।

এছাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর আয়োজনে ডেঙ্গুসচেতনতামূলক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আহসান হাবীব ঠান্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শর্মীলা রায়, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্নাসহ বিভিন্ন শ্রেনিপেশার সাধারণ মানুষ।