শ্রীবরদীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সারা দেশের মতো শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শ্রীবরদী উপজেলা উপজেলা চত্তরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে হিসাবে উপস্থিত ছিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল আহসান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আলম তালুকদার।
উদ্বোধন শেষে অতিথিরা শ্রীবরদী উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।