কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন, এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড
কুয়াকাটা লেবুর বনে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনাদের সময়োপযোগী পদক্ষেপের কারণে পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়ন নিশ্চিত হয়েছে।
লেম্বুরবনে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতের লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড কার্যকর করেন।
তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় এই শাস্তি দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল থেকে স্কেভেটর মেশিন দিয়ে সৈকতের লেম্বুরচর স্পট থেকে বালু উত্তোলন করা হচ্ছিল।