প্রকাশকাল: ১৩ জুন ২০২৬
ডাউনলোড: ১৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

নবদিগন্ত সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

রুহিন ইসলাম (সিলেট প্রতিনিধি)

সিলেট সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের আখালিয়া টিলারগাঁও এলাকায় অবস্থিত নবদিগন্ত সমাজকল্যাণ সংস্থার নতুন কার্যকরী পরিষদ-২০২৬ গঠন উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে মোস্তফা হোসেন সম্রাটকে সভাপতি এবং মিজানুর রহমান (আলীরাজ)কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান জুয়েল, সহ-সভাপতি শামীম আহমদ, এলাইছ মিয়া ও আফিক হাসান বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন খান, শহীদ খান ও আল আমিন, সাংগঠনিক সম্পাদক আসকর আলী এবং কোষাধ্যক্ষ আলী আহমদ।

এছাড়া দপ্তর, প্রচার, যুব ও ক্রীড়া, আইন, সাংস্কৃতিক, মানবাধিকার, আন্তর্জাতিক, সমাজকল্যাণ, ধর্ম ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নামও সভায় ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, নবদিগন্ত সমাজকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজসেবামূলক উদ্যোগ সম্প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার তরুণরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।