পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

নিকলীতে চুরি আতঙ্ক: ২২ দিন আগে স্বর্ণ লুটের পর এবার ৯টি গরু চুরি

আল-আমিন হাসান
আল-আমিন হাসান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। মাত্র ২২ দিন আগে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, চার ভরি রুপা ও নগদ দুই লাখ টাকা লুটের পর এবার গভীর রাতে গোয়ালঘর থেকে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে সাড়ে তিন ভরি স্বর্ণ, চার ভরি রুপা এবং নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই মধ্যে নতুন করে বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার একটি গ্রামের কয়েকটি গোয়ালঘর থেকে ৯টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে গরুগুলো না পেয়ে মালিকরা খোঁজাখুঁজি শুরু করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে নিকলী, বাজিতপুর ও পার্শ্ববর্তী থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া ৯টি গরুই উদ্ধার করা সম্ভব হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ধারাবাহিক চুরির ঘটনায় তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। বিশেষ করে স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনার পর আবার গরু চুরির ঘটনা তাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে