মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা
বাংলাদেশ পুলিশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের যৌথ উদ্যোগে গৃহীত পিআরইভিএআইএল প্রকল্পের আওতায় জামালপুরের মাদারগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ এবং পুলিশ নারী হেল্প ডেস্ক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে জামালপুর জেলা পুলিশ ও ইউএনএফপিএ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন, মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আল আমিন।
এছাড়াও বক্তব্য দেন সহকারী শিক্ষিকা ওলিফা আক্তার, বায়তুল জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের, ওয়ার্ড বিএনপির সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিকদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ঈসমাইল হোসেন এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই শামসুজ্জামান।
এ সময় মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুজ্জোহা, অন্যান্য শিক্ষক, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো আইনগত পরামর্শ বা সহায়তার প্রয়োজন হলে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ নারী হেল্প ডেস্কসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।