পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের • তানজিমুল উম্মাহ অ্যালামনাই এসোসিয়েশন ও ইবনেসিনার সাথে কর্পোরেট চুক্তি সাক্ষর • লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে দিয়ে গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণ, দুই যুবক আহত • অপহৃত ২ বছরের শিশু টাঙ্গাইলে উদ্ধার, গৃহকর্মী গ্রেপ্তার। • শেরপুরের শ্রীবরদীতে এলএফও সদস্যদের মাঝে ৫২০টি গাছের চারা বিতরণ • রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত • নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত • গণভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম
লিঙ্ক কপি হয়েছে!

নিকলীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, জরিমানা

আল-আমিন হাসান
আল-আমিন হাসান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম

কিশোরগঞ্জের নিকলীতে মাদক সেবনের দায়ে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মিঠু, একই এলাকার মৃত সমসের উদ্দিনের ছেলে বিল্লাল এবং রমজান আলীর ছেলে মিখাইল।

আদালত সূত্রে জানা যায়, নিকলী থানার উপপরিদর্শক (এসআই) সাগর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল জারইতলা ইউনিয়নের সাজনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্তদের পুলিশি হেফাজতে কারাগারে পাঠানো হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ সমাজ থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসনের চলমান কার্যক্রমে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।