প্রকাশকাল: ১৮ জুলাই ২০২৬
ডাউনলোড: ১৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

কাঁচা রাস্তা ও বাঁধ সংস্কারের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক

মোঃ কাজল ইসলাম

কুড়িগ্রাম পৌরসভার একাধিক এলাকা পরিদর্শন করে কাঁচা রাস্তা ও ওয়াবদা বাঁধ সংস্কারের উদ্বোধন করলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

শনিবার (১৮ জুলাই) কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডসহ একাধিক দরিদ্র্যপ্রীড়িত এলাকা পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসন ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। পরিদর্শনের সময় এলাকার মানুষের যাতাযাতের সুবিধা ও দরিদ্র এলাকার মানুষের জন ভোগান্তি নিরসনে কাঁচা রাস্তা ও ওয়াবদা বাঁধের ভেঙে যাওয়া রাস্তা সংস্কারের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে এলাকার সার্বিক পরিস্থিতি বিষয় খোঁজ খবর ও এলাকাবাসীর যাবতীয় সমস্যার কথা শোনেন তিনি। পরে এলাকার উন্নয়ন ও স্থানীয়দের কষ্ট লাঘব করতে করণীয় কাজগুলোর প্রতি মনোযোগ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, কুড়িগ্রাম জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা তাঁতিদলের সহ-সভাপতি লাভলু মিয়া, জেলা তাঁতিদলের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ আরও অনেকে।

উদ্বোধন শেষে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দরিদ্র্য নিপীড়িত এলাকায় সার্বিক উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। দরিদ্র্য এলাকাগুলোর উন্নয়ন করে জন ভোগান্তি নিরসন ও বসবাসের উপযুগী এলাকা গড়ে আমরা দরিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়বো।