চট্টগ্রামে দেখা মিললো ১৫৫ কেজি ওজনের কোরাল মাছের
নগরীর মাছ বাজারে এসেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। বড় আকারের এ মাছ একনজর দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। সুন্দরবন এলাকার সমুদ্র উপকূল থেকে ধরা পড়া মাছটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫০০ টাকা।
মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান মাছটি কিনতে খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। পরিবহনে খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা। নগরের কাজীর দেউড়ি বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ অগ্রিম বুকিং হয়েছে। শনিবার পর্যন্ত বুকিং চলবে। এরপর বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে’।
তিনি আরও বলেন, এত বড় কোরাল মাছ সচরাচর বাজারে আসে না।
সাধারণত বঙ্গোপসাগরসহ উষ্ণমণ্ডলীয় সমুদ্র উপকূলীয় এলাকায় এ মাছের দেখা মেলে।
কোরাল মাছ সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ সামুদ্রিক মাছ হিসেবে পরিচিত। মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, আগামী শনিবার পর্যন্ত বুকিং নেওয়া হবে। এরপর বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।