প্রকাশকাল: ৪ আগস্ট ২০২৬
ডাউনলোড: ৪ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

চট্টগ্রামে ৫ম ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শনী ২০২৬ সমাপ্ত

মুহিবুল হাসান রাফি

চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে তিনদিনব্যাপী ‘৫ম ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শনী ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রদর্শনীতে ৫১ জন শিল্পীর ১২০টি ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শিত হয়। চারুচট্টলা ও সিকান্দার মেহেদি একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

গত শুক্রবার (১ আগস্ট) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনী শেষ হয়। উদ্বোধন করেন সুরকার ও কবি চৌধুরী গোলাম মাওলা। সভাপতিত্ব করেন শিল্পী মোহাম্মদ সিকান্দার মেহেদি।দ্বিতীয় দিনে লাইভ পেইন্টিং পর্বে অংশ নেন সিকান্দার মেহেদি, যুলফিকার আহমাদ, হাবিবুর রহমান, আহমাদ তোফায়েল ও রাকিব হাসনাত। সমাপনীতে অংশগ্রহণকারী সকল শিল্পীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে শিল্পী মোহাম্মদ সিকান্দার মেহেদি বলেন, “প্রকৃতির সঙ্গে সংযোগ রেখে নিয়মিত অনুশীলন করলে শিল্পীর সৃজনশীলতা আরও বিকশিত হয়।”

আয়োজকরা জানান, ক্যালিগ্রাফি শিল্পচর্চাকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলবে। সিকান্দার মেহেদি একাডেমিতে বর্তমানে বাংলা, আরবি ও ইংরেজি ক্যালিগ্রাফিসহ বিভিন্ন কোর্স চলমান রয়েছে।