প্রকাশকাল: ৬ আগস্ট ২০২৬
ডাউনলোড: ৬ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

পাবনায় সীরাত রচনা প্রতিযোগিতা ২০২৬ এর আয়োজন করছে ছাত্রশিবির

আবু ছাহিম

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাবনা জেলা শাখা মাসব্যাপী ‘সীরাত রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করেছে।

আয়োজকদের জানানো হয়েছে, দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ‘ক’ গ্রুপে প্রথম থেকে অষ্টম শ্রেণি, ‘খ’ গ্রুপে নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং ‘গ’ গ্রুপে অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় নগদ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। ‘ক’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৬ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা। ‘খ’ গ্রুপে ৭ হাজার, ৫ হাজার ও ৪ হাজার টাকা এবং ‘গ’ গ্রুপে ৮ হাজার, ৬ হাজার ও ৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া প্রতিটি গ্রুপের চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা। সব গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট এবং সকল বিজয়ীকে সনদ প্রদান করা হবে।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী রচনা অবশ্যই প্রতিযোগীর নিজ হাতে লিখিত ও সম্পূর্ণ মৌলিক হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ উপজেলা কেন্দ্রে রচনা জমা দিতে হবে। রচনায় প্রতিযোগীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, উপজেলার নাম ও মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের ব্যাপকভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।