মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের হাজী আব্দুল হাতিম নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মসূয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. কামাল উদ্দিন সরকারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর মসূয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. কামাল উদ্দিন সরকার। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজিরচর নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল হক, মসূয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি জনাব হাদিউল ইসলাম।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
কামাল উদ্দিন সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কর্মসূচি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির উদ্যেশ্য।
আয়োজকরা জানান, সমাজের সচেতন মানুষ, আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক ঐক্য ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করা সম্ভব।