প্রকাশকাল: ২ জুন ২০২৫
ডাউনলোড: ২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

লক্ষ্মীপুরে যুবকের রহস্যজনক মৃত্যু: রাস্তার পাশে পাওয়া গেলো লাশ!

পেজ দ্যা নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রবিবার (২জুন) ভোরবেলা চৌপল্লী থেকে হানিফ মিয়াজীর বাজার রোডে রাস্তার পাশে পড়ে থাকা একটি নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

পরিচয় নিশ্চিত করে জানা যায়, নিহত যুবক হলেন উত্তর জয়পুর ইউনিয়নের ভূঁইয়া বাড়ির বাসিন্দা, মরহুম মোস্তফা ভূঁইয়ার ছোট ছেলে মোঃ আজাদ হোসেন বাবলু (৩০)। স্থানীয়রা জানান, বাবলু গতরাতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল—বিশেষ করে মাথা, বুক ও হাতে। এলাকাবাসীর ধারণা, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায় ঘাতকরা। ঘটনাস্থলের অবস্থা দেখে মনে হয়, হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে অন্য কোথাও, পরে লাশটি এনে সেখানে ফেলে রাখা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ১২ এপ্রিল রাতে সংঘটিত একটি গুলির ঘটনায় বাবলুকে পুলিশ গ্রেফতার করেছিল। তিনি ঐ মামলায় জামিনে মুক্ত ছিলেন। এলাকাবাসীর মতে, সেই পুরনো ঘটনার সঙ্গে তার মৃত্যুর যোগসূত্র থাকতে পারে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের টিম কাজ করছে।”

এদিকে, এমন নির্মম ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন: লক্ষীপুর আল মুঈন মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার!