প্রকাশকাল: ২৪ আগস্ট ২০২৬
ডাউনলোড: ২৪ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

রোটার‌্যাক্ট ও আবাম ফাউন্ডেশনের উদ্যোগ ২০০ শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ চারা বিতরণ

মুহিবুল হাসান রাফি

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের দায়িত্ববোধ জাগাতে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে রবিবার দুপুরে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোটার‌্যাক্ট ক্লাব অব চট্টগ্রাম পোর্ট সিটি ও আবাম ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ আয়োজনে ২০০ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে মোট ২০০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয়ের আঙিনায় কয়েকটি চারা রোপণও সম্পন্ন হয়।

কর্মসূচির উদ্যোক্তা ছিলেন রোটার‌্যাক্টর ফয়েজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব অ্যাডভাইজার পিপি রবিউল হাসান চৌধুরী, সভাপতি রোটার‌্যাক্টর রেদোয়ানুল ইসলাম, আইপিপি আছমা আনিকা আজাদী,রোটার‌্যাক্টর আজিজুল হাকিম রোমান,রোটার‌্যাক্টর মোশিউর ইসলাম রাজু,রোটার‌্যাক্টর ফয়েজ উদ্দিন এবং রোটারি ক্লাব অব আগ্রাবাদের ক্লাব সেক্রেটারি ফয়সাল বিন আলম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলা জরুরি। আয়োজকরা শিক্ষার্থীদের সঠিকভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও চারা সরবরাহের আশ্বাস দেন।