প্রকাশকাল: ৬ সেপ্টেম্বর ২০২৬
ডাউনলোড: ৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ডেঙ্গু প্রতিরোধে তিন ওয়ার্ডে চসিকের ক্রাশ প্রোগ্রাম

মুহিবুল হাসান রাফি

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরের ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

রোববার মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে বিভিন্ন এলাকা পরিদর্শন করে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা হয়। পাশাপাশি লার্ভা নিধনে ওষুধ প্রয়োগ এবং নগরবাসীকে সচেতন করা হয়। মশার প্রজননস্থল সৃষ্টির জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিক ঝুঁকিপূর্ণ এলাকায় ক্রাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করেছে। তবে মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন ও আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি ফুলের টব, পুরোনো টায়ার, পরিত্যক্ত পাত্র ও ডাবের খোসায় জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানান।

নগরের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।