প্রকাশকাল: ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডাউনলোড: ১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শিক্ষার্থীর বই ও শ্রেণিকক্ষের পাখা কিনে দিলেন আইনজীবী আবুল কালাম আজাদ

মির্জা নাদিম

মা শান্তি নিবাস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৪র্থ বাংলা রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে দরিদ্র ও মেধাবী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। একই সঙ্গে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা না থাকার বিষয়টি জানতে পেরে সেখানে একটি পাখারও ব্যবস্থা করে দেন তিনি।

সম্প্রতি ভাকরাল উচ্চ বিদ্যালয়ে ওই রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এ সময় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা না থাকার বিষয়টি তাঁর নজরে আসে। পাশাপাশি তিনি জানতে পারেন, বিদ্যালয়ের এক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় বই-খাতা ও শিক্ষা উপকরণ কিনতে পারেনি।

বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর প্রয়োজনীয় বই-খাতা ও শিক্ষা উপকরণের ব্যবস্থা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। একই সঙ্গে শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের সুবিধার্থে একটি বৈদ্যুতিক পাখাও সরবরাহ করেন তিনি।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে তাঁর এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।