রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ
রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পেয়েছেন।
আজ শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি তাঁকে এ পদক পরিয়ে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় গুরুত্বপূর্ণ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ডিআইজি মো. আশিক সাঈদকে পিপিএম-সেবা পদক দেওয়া হয়েছে।
পিপিএম-সেবা পদক পাওয়ায় রাজশাহী রেঞ্জ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জন পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।