প্রকাশকাল: ২ অক্টোবর ২০২৬
ডাউনলোড: ৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি

নূর হোসেন বেল্লাল (বাবুগঞ্জ প্রতিনিধি)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি সদস্য প্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. শাহীন মাঝি।

মো. শাহীন মাঝি রাকুদিয়া মাঝি বাড়ির বাসিন্দা। তিনি মোবসের আলী মাঝির ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। পাশাপাশি দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শাহীন মাঝি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর মৌলিক সমস্যা সমাধান, রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেবেন। তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চান।

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি ৫ নম্বর ওয়ার্ডের মানুষের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার কথা জানাচ্ছেন শাহীন মাঝি। তিনি ৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।