পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আবু কাওসার মাখন
আবু কাওসার মাখন , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম

রাজশাহী রেঞ্জ পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

সভায় রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের কার্যক্রম পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ, দ্রুত ও মানসম্মত তদন্ত নিশ্চিত করা এবং জননিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিআইজি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজামণ্ডপের সুরক্ষা নিয়েও সভায় আলোচনা হয়। এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও পূজা উদ্‌যাপনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ডিআইজি।

সভায় গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

এ সময় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।