শেরপুরের শ্রীবরদীতে এলএফও সদস্যদের মাঝে ৫২০টি গাছের চারা বিতরণ
“বৃক্ষ রোপন সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে European Union এর সহ-অর্থায়নে এবং TRAIDCRAFT Exchange এর কারিগরি সহযোগিতায় “SWABOL Project” এর আওতায় ৩টি কৃষক সমিতির সদস্যদের মাঝে ৫৪০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা এফএসএফসিএসও (FSFCSO) এর উদ্যোগে ও শ্রীবরদী উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সহ-বাস্তবায়নে ছিল রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)।
বিতরণকৃত চার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, মেহগুনি এবং আমড়া। তিনটি এলএফও (LFO) সমিতির সদস্যদের মাঝে এসব চারা সমানভাবে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান। শ্রীবরদী উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমবায় সমিতির সভাপতি মোঃ সবুর মাস্টার সাধারণ সম্পাদক মাহবুবুর হাসান দুলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেই এই উদ্যোগ। ফলজ গাছ থেকে যেমন পুষ্টি মিলবে, তেমনি বনজ গাছ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।