প্রকাশকাল: ২৩ অক্টোবর ২০২৬
ডাউনলোড: ২৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবির অভিযানে ১০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মো: আতিকুর রহমান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় এ অভিযান চালানো হয়। গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে আনছার আলীর বাঁশঝাড়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি চৌকস দল।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।