প্রকাশকাল: ২৭ অক্টোবর ২০২৬
ডাউনলোড: ২৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

এলাকাবাসীর সেবায় বাকি জীবন কাটাতে চান মোঃ আহেদ আলী

মোঃ সাজিদ হাসান শান্ত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বালিজুরী এলাকায় মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিয়েছেন সমাজসেবক মোঃ আহেদ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আহেদ আলী দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আসছেন। যে কোন সামাজিক সমস্যা, সালিশ-বিচার ও উন্নয়নমূলক কাজে তার সরব উপস্থিতি রয়েছে। এ কারণে সাধারণ ভোটারদের মাঝে তিনি একজন পরিচিত মুখ।

প্রার্থীতা ঘোষণা প্রসঙ্গে মোঃ আহেদ আলী বলেন, “আল্লাহ আমাকে যা জমি-জমা দিয়েছেন তাতে বসে খেলেও আমার জীবন পার হয়ে যাবে। আমার কোন ছেলে সন্তান নাই, মেয়ে আছে, বিয়ে দিয়েছি। এখন বাকিটা জীবন আমি এলাকাবাসীর পাশে থেকে তাদের সেবা করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আমি ৬নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। তাই আমি মেম্বার প্রার্থী হয়েছি।”

এদিকে তার প্রার্থী হওয়ার খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। খাড়ামোড়া গ্রামের আমজান হোসেন, হালুয়াহাটি গ্রামের হাসেন ও বালিজুরী গ্রামের মোশাররফ সহ অনেকেই তার সুনাম করে বলেন, “আহেদ আলী একজন ভালো মনের মানুষ। বিপদে-আপদে তাকে সব সময় পাশে পাওয়া যায়। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে বলে আমরা আশা করি।”

এলাকাবাসীর ধারণা, আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ডে মোঃ আহেদ আলী একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন।