প্রকাশকাল: ২৮ অক্টোবর ২০২৬
ডাউনলোড: ২৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

প্যারিস খাল বাঁচাতে তরুণদের তিন দিনের অভিযান

মুহিবুল হাসান রাফি

মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খালে ডিএনসিসির সহযোগিতায় ফুটস্টেপস বাংলাদেশের ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এতে যুক্ত হয়েছেন।

লক্ষ্য একটাই খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা কমানো এবং আশপাশের মানুষের জন্য পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা। স্বেচ্ছাসেবীরা খাল থেকে বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করছেন। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, “যত বাধাই আসুক, নগরবাসীকে সাথে নিয়ে ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা বাস্তবায়ন করা হবে। খালের চূড়ান্ত সীমানা নির্ধারণের ৮৫-৯০ শতাংশ কাজ শেষ। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে নাগরিকরা সচেতন না হলে এবং খালে ময়লা ফেলা বন্ধ না করলে এই উদ্যোগ সফল হবে না।”

ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লে বলেন, “ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়। দীর্ঘমেয়াদী উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে।” খাল পরিষ্কারের পর দুই পাড়ে ওয়াকওয়ে, বসার জায়গা ও গ্রিন পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন খালে ময়লা না ফেলুন, পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসুন।