প্রকাশকাল: ২৫ নভেম্বর ২০২৬
ডাউনলোড: ২৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শেরপুর সীমান্তে মালিকবিহীন ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করলো ৩৯ বিজিবি

মোঃ সাজিদ হাসান শান্ত

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার ঝোলগাঁও নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি টহল দল ঝোলগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ৩৯ বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।

সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।