প্রকাশকাল: ২৭ নভেম্বর ২০২৬
ডাউনলোড: ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

চাকরি পেয়েও সুখ পেলো না হাসান, এখন লড়াই জীবনের জন্য

মোঃ সাজিদ হাসান শান্ত

শেরপুর জেলায় প্রথম হয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছিলেন শ্রীবরদীর সন্তান খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান।

স্বপ্ন ছিল চাকরিতে যোগ দিয়ে পরিবারের আর্থিক সংকট দূর করবেন, বাবা-মায়ের পাশে দাঁড়াবেন। ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মস্থলেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু পুরোদমে পুলিশের পোশাকে দায়িত্ব পালনের আগেই ব্লাড ক্যানসারে আক্রান্ত হন হাসান। এখন তার লড়াই শুধু জীবনের জন্য।

হাসানের বাড়ি শ্রীবরদী উপজেলার উত্তর মাটিয়াকুড়া গ্রামে। বাবা খ.আ.ন.ম. ছোহরাব আলী, মা রোকসানা পারভীন।

২০২১ সালে মাটিয়াকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি এবং ২০২৩ সালে মানবিক বিভাগে জিপিএ-৪.৮৩ পেয়ে এইচএসসি পাস করেন। পরে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগে ভর্তি হন। ২০২৪ সালে পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষায় শেরপুর জেলায় প্রথম হন তিনি।

প্রশিক্ষণ শেষে পদায়ন হয় ময়মনসিংহের ভালুকা এলাকার আইপি-৫-এ।

২০২৬ সালের এপ্রিলে তাঁর শরীরে টি-অল (T-ALL) ধরনের ব্লাড ক্যানসার শনাক্ত হয়। প্রথমে ঢাকার পিজি হাসপাতাল, পরে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেমোথেরাপি চলাকালে প্রায় এক মাস বিরতি পড়ায় ক্যানসার আবার ফিরে আসে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত কেমোথেরাপির পর বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রয়োজন ৬০ থেকে ৭০ লাখ টাকা। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা ও দোয়া চেয়েছেন হাসান।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ: ০১৯৯৩২৫৫৩০৪
নগদ: ০১৬৪৮৯৪১৯৮৯
ডাচ্-বাংলা ব্যাংক: ১০৭১৫৮০৫৫৯৫৩৮, শাখা: কারওয়ান বাজার, নাম: মো. সুরুজ্জামান (বড় ভাই)
কমিউনিটি ব্যাংক: ০০৩০২২৩৫৮৪২০১, শাখা: মাওনা, নাম: শাহারিয়া ইসলাম (বন্ধু)