প্রকাশকাল: ২৭ নভেম্বর ২০২৬
ডাউনলোড: ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নূর হোসেন বেল্লাল (বাবুগঞ্জ প্রতিনিধি)

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুবায়ের মিয়া (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. জুবায়ের মিয়া উজিরপুরের উত্তর সাতলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আ. মান্নানের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।