এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ!
হতাশাজনক ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হেরে গেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩ রানের পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৪৭ রান তোলে জিম্বাবুয়ে। ১১১ রানের ইনিংস খেলেন বেন কারান। এছাড়া ব্র্যাড ইভান্স ৩৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ৩ উইকেটে ১৬৯ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তবে এরপর ব্যাটিং ধসে মাত্র ৬৫ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানে অলআউট হয় টাইগাররা।
বাংলাদেশের হয়ে তাওহীদ হৃদয় ৯০ বলে ৬০, তানজিদ হাসান তামিম ৭০ বলে ৫৭ এবং নুরুল হাসান সোহান ৪১ বলে ৩৮ রান করেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এছাড়া সফরের একমাত্র টেস্টেও ইনিংস ও ৮৫ রানে হেরেছিল টাইগাররা। ফলে টেস্টের পর ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো বাংলাদেশের।