প্রকাশকাল: ১৪ জুলাই ২০২৬
ডাউনলোড: ২৮ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শিরোপার পথে চার বিশ্বচ্যাম্পিয়নের মহারণ, কে হচ্ছে এবারের বিশ্বচ্যাম্পিয়ন?

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নতুন ইতিহাসের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালুর পর এই প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড—একসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

এর আগে কোনো বিশ্বকাপেই র‍্যাঙ্কিংয়ের এক থেকে চার নম্বরে থাকা দলগুলো একসঙ্গে শেষ চারে উঠতে পারেনি। ফলে এবারের আসর পরিসংখ্যানের দিক থেকেও বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরও একটি বিষয় নিশ্চিত হয়েছে—এবার বিশ্বকাপ ফুটবল কোনো নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে না। সেমিফাইনালে ওঠা চার দলই অতীতে অন্তত একবার করে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার, যখন চার সেমিফাইনালিস্টই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালে, আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে, স্পেন ২০১০ সালে এবং ইংল্যান্ড ১৯৬৬ সালে বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে ফ্রান্স তৃতীয় শিরোপা, আর স্পেন ও ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

ফলে বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে ফুটবলপ্রেমীরা পাচ্ছেন চার সাবেক বিশ্বচ্যাম্পিয়নের মহারণ, যেখানে প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে শিরোপার পথে একেকটি হাইভোল্টেজ দ্বৈরথ।