শহীদ তিতুমীর একাদশকে হারিয়ে সালতানাতে খোরাসান টুর্নামেন্টের ফাইনালে মাহমুদ গজনবী
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মসূয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ‘সালতানাতে খোরাসান’ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শহীদ তিতুমীর একাদশ (মসূয়া ৩ নম্বর ওয়ার্ড)কে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মাহমুদ গজনবী একাদশ (বৈরাগীচর)।
সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় সম্প্রতি। খেলা ঘিরে মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ে দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। সেখানে শহীদ তিতুমীর একাদশকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে মাহমুদ গজনবী একাদশ।
খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুল হাসান, ৭ নম্বর মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আল মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুল হাসান জুনাইদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মসূয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু সাঈদ মাসুম।
খেলা শেষে আয়োজক ও উপস্থিত অতিথিরা প্রতিযোগিতাপূর্ণ ও সুন্দর খেলা উপহার দেওয়ায় উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ফাইনালে মাহমুদ গজনবী একাদশের প্রতিপক্ষ নির্ধারিত হবে। ইতোমধ্যে প্রথম সেমিফাইনালে জয় পাওয়ায় ফাইনাল ঘিরে মাহমুদ গজনবী একাদশের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।