বিশেষ প্রতিনিধি: তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ যায়নুল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এবং শিক্ষাবিদ ড. আমানত উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন। এতে ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ ছিল দাখিল পরীক্ষার্থীদের সম্পাদিত দেয়ালিকা “মুক্তির ইশতিহার”-এর মোড়ক উন্মোচন, যা অতিথিবৃন্দ যৌথভাবে উদ্বোধন করেন।
এ সময় পরীক্ষার্থী মাহফুজুর রহমান ফাহিম মানপত্র পাঠ করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন আলিম শ্রেণির শিক্ষার্থী লুতফর রহমান। এছাড়া দাখিল পরীক্ষার্থী কাজী আব্দুল্লাহ, নাইফ নুওয়াইসির ভূঁইয়া ও মুসআবসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সফলতা কামনা করেন।
শেষে প্রধান অতিথি শাইখ যায়নুল আবেদিন দোয়া পরিচালনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫