সাঁথিয়া, পাবনা প্রতিনিধি: "পরিবেশের জন্য গাছ, সবুজ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যে পাবনার সাঁথিয়ায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ২০২৫। ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার সকালে সাঁথিয়া উপজেলার মটকা থেকে হলুদঘর সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান, উপজেলা বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও রিজু তামান্না বলেন, "সবুজ প্রকৃতি বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। গাছের চারা রোপণ শুধু কর্মসূচি নয়, এটি একটি দায়িত্ব।"
দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও খাসজমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে সামাজিক বন বিভাগ, সাঁথিয়া উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনসাধারণ একযোগে অংশগ্রহণ করেন।
পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫