ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

হাদীর হত্যার বিচার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল আগামীকাল।

মো: সাব্বির আহমেদ
জানুয়ারি ১৫, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

মো. সাব্বির আহমেদ, বিশেষ প্রতিনিধি (টঙ্গী, গাজীপুর):

গাজীপুরের টঙ্গীতে শহীদ উসমান হাদীর হত্যার বিচার দাবিতে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিছিলটি তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান গেট থেকে শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতা’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ উসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতেই এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির এক সদস্য জানান, জুমার নামাজ শেষে ছাত্র-জনতা, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেবেন। তিনি বলেন, “আমরা শহীদ উসমান হাদীর রক্তের সুবিচার চাই। এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”

এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার এক কর্মকর্তা বলেন, কর্মসূচি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, শহীদ উসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বিচার দাবির আন্দোলন আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।