প্রকাশকাল: ১৪ মে ২০২৬
ডাউনলোড: ১৪ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

গোপনে ইরানে হামলা চালায় সৌদি আরবও: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের সময় গোপনে ইরানে একাধিক হামলা চালিয়েছে সৌদি আরব। দুই পশ্চিমা কর্মকর্তা ও দুই ইরানি কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে সৌদি বিমান বাহিনী ইরানের ভেতরে কয়েকটি গোপন হামলা চালায়। ইরানের পক্ষ থেকে সৌদি ভূখণ্ডে হামলার জবাবে এসব “প্রতিশোধমূলক হামলা” চালানো হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এটিই প্রথমবার সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে সামরিক অভিযান চালিয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সৌদি আরব বা ইরান।

পশ্চিমা কর্মকর্তারা জানান, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দেয়। পরবর্তীতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেলে উত্তেজনা কিছুটা কমে আসে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ এপ্রিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগেই সৌদি আরব ও ইরানের মধ্যে অনানুষ্ঠানিকভাবে উত্তেজনা কমানোর একটি সমঝোতা কার্যকর হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলী ভায়েজ বলেন, উভয় পক্ষই বুঝতে পেরেছে যে অনিয়ন্ত্রিত সংঘাত পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।