ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার, আটক ৩। 

শাহীনুল হক
মার্চ ৩০, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক-শাহীনুল হক: ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা ও ১২ বোতল বিদেশী মদসহ তিন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৯ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আটককৃতরা হলেন- ঢাকার সাভারের জয়নাবাড়ি এলাকার মো. হানিফের ছেলে মো. আল আমিন (২৮), গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার নুজ্জুল হকের ছেলে মো. খায়রুল মিয়া (৩২) এবং টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদরা এলাকার মো. আলম খানের ছেলে মো. ওয়ারিদ হোসেন (২০)। তাদের মধ্যে খায়রুল মিয়া ঢাকার সাভারের জয়নাবাড়ি এলাকার এরজু মেম্বারের বাড়ির ভাড়াটিয়া এবং ওয়ারিদ হোসেন ঢাকার ধামরাইয়ের কালামপুর মধ্যপাড়া এলাকার আবুলের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুল হাই ফকির সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাভারের জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি মো. আল আমিন ও মো. খায়রুল মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, শনিবার রাত ৮টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধামরাইয়ের কালামপুর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি মো. ওয়ারিদ হোসেনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।