লক্ষ্মীপুরের সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজীর বাজার ঈদগাহ কেন্দ্রীয় জামে জু’মার আলোচনা চলাকালীন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূইয়া ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেল জু’মার আলোচনায় বাধা প্রদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন হাসান “জবানের হেফাজত” বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূইয়া এবং চন্দ্রগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেল আলোচনার মাঝে তর্কের জন্য এগিয়ে আসেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের শান্ত করেন ও বসিয়ে দেন এবং জুমার নামাজ স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তাকে বিভিন্নভাবে কথা শুনানো হয় বলে জানা গেছে। তবে খতিব মাওলানা মহিউদ্দিন বলেন, তিনি কুরআন-হাদিস থেকে সত্য কথা তুলে ধরছেন।
উল্লেখ্য, মাওলানা মহিউদ্দিন হাসান বর্তমানে নোয়াখালীর চাটখীল উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

