ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আনন্দ মিছিলে যোগ দিয়ে যুবদল নেতার মৃত্যু

নাইম ইসলাম
আগস্ট ৫, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৫ আগস্টবেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং পরিহন ব্যবসায়ী। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু বলেন, ‘কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মোস্তাক আহমেদের নেতৃত্বে টোক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে জড়ো হন। আনন্দ মিছিল শুরুর আগেই বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘মোস্তাক আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার সহযোগীরা।’

যুবদল নেতা মোস্তাক আহমেদের মৃত্যুতে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, নিবন্ধ, আলোকচিত্র, গ্রাফিক্স, অডিও এবং ভিডিও কন্টেন্ট কর্তৃপক্ষের নিজস্ব সম্পদ। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কোনো তথ্য বা মাল্টিমিডিয়া কন্টেন্ট কপি, প্রকাশ বা অন্য কোনো উপায়ে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।