ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

উত্তরখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে সংগঠন শক্তিশালী করার আহ্বান

মির্জা নাদিম
মে ৫, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরখান পূর্ব থানা কর্তৃক আয়োজিত “ইউনিট দায়িত্বশীল সম্মেলন-২০২৬” রাজধানীর মাজার চৌরাস্তা এলাকাস্থ হাবিব ডাইন রেস্টুরেন্টের রুফটপ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উত্তরখান পূর্ব থানার সেক্রেটারি শামছুল কবির বাহারের সঞ্চালনায় এবং থানা আমীর, মহানগর উত্তরের মজলিসে শূরার অন্যতম সদস্য ও ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগরী উত্তরের আমীর ও ঢাকা মহানগরী উত্তরের মেয়র প্রার্থী মো. সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মো. জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরখান পূর্ব থানার নায়েবে আমীর মো. তাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য আব্দুল আউয়াল, শমশের আলী, মারুফ হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হাকিমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সেলিম উদ্দিন বলেন, ইউনিটসমূহ সংগঠনের মূল ভিত্তি। এখান থেকেই ইসলামী আন্দোলনের নেতৃত্ব গড়ে ওঠে। তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে বাধা-বিপত্তি ও নির্যাতনের মুখেও জামায়াতে ইসলামী সাংগঠনিক শক্তি ধরে রেখে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মো. জামাল উদ্দিন বলেন, প্রত্যেক ইউনিট সভাপতি সমাজের সর্বস্তরে ইসলামের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তিনি দাওয়াতি কার্যক্রম জোরদার করা এবং কল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিপুল সংখ্যক রোকন ও ইউনিট দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, নিবন্ধ, আলোকচিত্র, গ্রাফিক্স, অডিও এবং ভিডিও কন্টেন্ট কর্তৃপক্ষের নিজস্ব সম্পদ। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কোনো তথ্য বা মাল্টিমিডিয়া কন্টেন্ট কপি, প্রকাশ বা অন্য কোনো উপায়ে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।