ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে জাতীয় সিরাত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মে ৫, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় সিরাত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ (সিরাত) এবং ইসলামী সুস্থ সংস্কৃতি চর্চা বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে রাসূল (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা তাঁর নৈতিকতা, মানবিকতা ও সমাজ গঠনে অনন্য অবদানের দিকগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে এবং সুস্থ সংস্কৃতি চর্চা বিস্তারে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা পর্ব শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা তিনটি বিভাগে বিভক্ত ছিল— ক, খ ও গ বিভাগ। প্রতিটি বিভাগে অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয় এবং নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় তুলে ধরে।

গ বিভাগে গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাকিম হাসান প্রথম স্থান অর্জন করেন। একই বিভাগে আতিকুর রহমান জিম দ্বিতীয় এবং মুফতী কাওসার আহমাদ আযাদী তৃতীয় স্থান লাভ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীরা আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে তারা কিশোরগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, নিবন্ধ, আলোকচিত্র, গ্রাফিক্স, অডিও এবং ভিডিও কন্টেন্ট কর্তৃপক্ষের নিজস্ব সম্পদ। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কোনো তথ্য বা মাল্টিমিডিয়া কন্টেন্ট কপি, প্রকাশ বা অন্য কোনো উপায়ে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।