ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্সে অন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ তাওকির তাজাম্মুল
মে ৪, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) চেস ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সপ্তম তলায় প্রতিযোগিতা শুরু হয়।

বার্ষিক এ আয়োজনের বিভিন্ন পর্বের মধ্যে ছিল র‍্যাপিড সুইস রাউন্ড, চেস কুইজ, পাজল সলভিং, চেস ফান ইভেন্ট এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাঁচ রাউন্ডের র‍্যাপিড সুইস পর্ব ছিল প্রতিযোগিতার মূল আকর্ষণ। দিনব্যাপী এসব পর্ব শেষে সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

র‍্যাপিড সুইস পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে মো. সামিউল বাশির মীম, মো. রাইসান ইসলাম রাতুল এবং ইমাম মেহেদী তালহা। চেস কুইজে চ্যাম্পিয়ন হন সামিউল বাশির মীম এবং পাজল সলভিংয়ে চ্যাম্পিয়ন হন রাইসান ইসলাম রাতুল। সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হন সুমাইয়া শিকদার তৃষা।

প্রথম স্থান অধিকারী সামিউল বাশির মীম বলেন, প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি শেখার সুযোগ ছিল, যা খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে সহায়ক। তিনি নিয়মিত টুর্নামেন্ট ও অ্যানালাইসিস সেশনের ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিতীয় স্থান অধিকারী রাইসান ইসলাম রাতুল বলেন, এ ধরনের প্রতিযোগিতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও কৌশলগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ ও প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

বুটেক্স চেস ক্লাবের সভাপতি রায়হান কবির ফাহাদ জানান, প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজন করতে ক্লাবের সদস্যরা নিরলস পরিশ্রম করেছেন। ইতোমধ্যে ক্লাবটি একটি ওয়ার্কশপ আয়োজন করেছে এবং নিয়মিত ট্রেনিং সেশন পরিচালনা করছে। এর মাধ্যমে ক্যাম্পাসে শক্তিশালী দাবা সংস্কৃতি গড়ে তোলাই তাদের লক্ষ্য।

তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট, ওয়ার্কশপ ও নিয়মিত কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বুটেক্স চেস ক্লাবের অপারেশনস বিভাগের সহ-সভাপতি এম এম ফাহাদ জয় বলেন, বুটেক্স ক্যাম্পাসে এমন আয়োজন দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। বিদায়ী ৪৭তম ব্যাচ থেকে নবাগত ৫২তম ব্যাচ পর্যন্ত সকল দাবাড়ুর অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ভবিষ্যতে নিয়মিত কর্মশালার মাধ্যমে দক্ষ ও নতুন দাবাড়ু তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

এই ওয়েবসাইটে প্রকাশিত সকল সংবাদ, নিবন্ধ, আলোকচিত্র, গ্রাফিক্স, অডিও এবং ভিডিও কন্টেন্ট কর্তৃপক্ষের নিজস্ব সম্পদ। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কোনো তথ্য বা মাল্টিমিডিয়া কন্টেন্ট কপি, প্রকাশ বা অন্য কোনো উপায়ে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।