পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

৪০ বছরেও হয়নি উন্নয়ন: আফড়া-কালাইচাড়া সংযোগ সড়ক যেন জনদুর্ভোগের প্রতীক।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম
৪০ বছরেও হয়নি উন্নয়ন: আফড়া-কালাইচাড়া সংযোগ সড়ক যেন জনদুর্ভোগের প্রতীক।

সাঁথিয়া, পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় সাঁথিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালাইচাড়া গ্রাম এবং করমজা ইউনিয়নের আফড়া ও শামুকজানি—এই দুটি গ্রাম পাশাপাশি হলেও, যোগাযোগের জন্য যে রাস্তাটি রয়েছে, সেটি রয়েছে চরম অবহেলায়।

মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি প্রায় ৪০ বছর আগে হালট আকারে তৈরি হয়েছিল। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়নি।

শুকনো মৌসুমে কোনোরকমে হেঁটে চলা গেলেও বর্ষা মৌসুমে রাস্তার উপর দিয়ে কোমরসমান পানি উঠে যায়। ফলে প্রতিবেশী এই দুই গ্রামের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই রাস্তাটি উন্নত হলে, কালাইচাড়ার মানুষ সহজেই কাশিনাথপুর ও বেড়ার হাটে যেতে পারতেন। আফড়া গ্রামের মানুষও বনগ্রামের হাটে যাতায়াত করতে পারতেন।

কিন্তু রাস্তার অভাবে তাদের ঘুরে অনেকটা পথ অতিক্রম করতে হয়, সময় ও অর্থ দুটোরই অপচয় হয়।

স্থানীয়দের অভিযোগ—এই রাস্তা (আফড়া-কালাইচাড়া সংযোগ সড়ক) দুই প্রশাসনিক এলাকার সীমান্তে হওয়ায় কোনো পক্ষই এটিকে গুরুত্ব দিচ্ছে না। ফলে দীর্ঘ চার দশকেও রাস্তাটি উন্নয়নের বাইরে থেকে গেছে।

স্থানীয় জনগণের দাবি, সামনে নির্বাচিত মেয়র ও চেয়ারম্যান যেন একযোগে উদ্যোগ নেন এবং বেড়া-সাঁথিয়ার মাননীয় সংসদ সদস্যের কাছে দাবি তুলে ধরেন রাস্তাটির উন্নয়নের জন্য। তাদের প্রত্যাশা, অন্তত একটি চলাচলযোগ্য সংযোগ সড়ক যেন নির্মাণ করা হয়।

আর যদি বড় বাজেট পাওয়া যায়, তবে চাকলা মোল্লাবাড়ি থেকে আফড়া-কালাইচাড়া হয়ে সাঁতানী পর্যন্ত একটি মিনি হাইওয়ে সড়ক নির্মাণ করা হলে উপকৃত হবে বহু মানুষ।

জনগণের আকুতি—আর যেন অবহেলায় না থাকে এই পথ। আর যেন প্রতিবেশী গ্রাম হয় না বিচ্ছিন্ন।