এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের কাকিলাকুড়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গর্ভনিং বডি ও শিক্ষক-কর্মচারীবৃন্দর আয়োজনে মাদরাসা মাঠে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাকিলাকুড়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সভাপতি কাজী এ বি এম সাইফুল মালেক। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। মানসম্মত শিক্ষার জন্য আমরা মাদরাসায় নিয়মিত খোঁজখবর রাখছি। এই আসনের সংসদ সদস্যও নিয়মিত খবর রাখেন।
এছাড়াও মাদরাসার ভবন, পুকুর ভরাট, অজু খানা নির্মাণ সহ নানা সমস্য দূরীকরণে তিনি সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের মাধ্যমে সমাধানের আশা প্রদান করেন।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাদিউল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কারিমুল হক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল বাতেন, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন, শ্রীবরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রাসেল তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান যোদ্ধা, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক জুবায়দুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আবু রায়হান, ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হেবুল তালুকদার, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু হায়াত, ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সাদা মিয়া, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রোজিনা বেগম, মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
