পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• যে সড়কে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল মাইশার, সেখানেই অনুষ্ঠিত হলো জানাজা • নজরুল বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনকারী ও ফলজ বৃক্ষরোপণ করলেন উপাচার্য। • তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায় • হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের একাত্মতা প্রকাশ • রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানতে পারে যখন • কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত জিপিএ লাগবে, বিস্তারিত জেনে নিন • মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
লিঙ্ক কপি হয়েছে!

নজরুল বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনকারী ও ফলজ বৃক্ষরোপণ করলেন উপাচার্য।

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে সৌন্দর্যবর্ধনকারী, ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাবার, লিচু ও কামরাঙ্গা গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষরোপণকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের প্রয়োজনে কিছু গাছ সরিয়ে অন্যত্র স্থানান্তর এবং কিছু গাছ অপসারণ করতে হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় আমরা তার চেয়ে অধিক পরিমাণে গাছের চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।’

পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়। রোপণ করা চারার মধ্যে রয়েছে রাবার, রঙ্গন, বাগানবিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকি, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠবাদাম, সোনালু ও করবীসহ বিভিন্ন প্রজাতির গাছ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)।

এ ছাড়া পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের অঞ্চলপ্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখার প্রধান মোহাম্মদ ইউসুফ আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।