পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম
ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ।

ঝালকাঠি প্রতিনিধি: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। শুক্রবার (১১ জুলাই) রাতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বক্তাদের।

এ বিক্ষোভ মিছিলটি শুরু হয় বাইপাস মোড় থেকে পরে তা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ও থানার সামনে এসে সমাপ্ত হয়। ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

উক্ত মিছিলে আরও উপস্থিত ছিলেন—ইসলামী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন সাধারণ সম্পাদক বেলাল হাবশী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল-আমিন, ঝালকাঠি জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  সহ-সভাপতি হেদায়েতুল্লাহ ফয়জী।

আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম আল হাদী, জামায়াতে ইসলামীর জেলা সদস্য মাওলানা ডা. হেমায়েত উদ্দিন, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ছাত্র আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক ইসহাক বিন আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, যুব আন্দোলনের উপজেলা সভাপতি ইব্রাহিম খলিল, জামায়াত নেতা মাওলানা কবির হোসেন এবং উপজেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মফিজুর রহমানসহ তাওহীদি জনতা।

বিক্ষোভে অংশ নিয়ে বক্তারা বলেন, “ঢাকায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ ও ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় জড়িত—includ যুবদলের সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিসহ অভিযুক্তদের—দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় এসব খুনিদের প্রকাশ্যে কঠোর সাজা নিশ্চিত করতে হবে।”