পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

সরকারি ভবনে জামায়াতের কার্যালয়, দখল করেনি বলে দাবি জামাতের!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম
সরকারি ভবনে জামায়াতের কার্যালয়, দখল করেনি বলে দাবি জামাতের!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর সাইন বোর্ড টানিয়ে দলীয় কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। সম্প্রতি ওই অফিসের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, একতলা পাকা ভবনের ওই অফিসে উল্লাপাড়া পৌরসভা জামায়াতের ৫নং ওয়ার্ডের সাইন বোর্ড লাগানো আছে। এর আশপাশে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ অফিসসহ আরও বেশ কয়েকটি সরকারি অফিসকে জামাত তাদের অফিস হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, গত তিন মাস ধরে তুলা উন্নয়ন বোর্ডের ভবনটি জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন।

বিষয়টি নিয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত তুলা উন্নয়ন বোর্ডের ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ২/৩ মাস আগে ভবনের ২টি রুম মেরামত করে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে বসেন। উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত সেখানে যাওয়া-আসা করেন। এছাড়াও এর আশপাশে উল্লাপাড়া সদর ইউপির অফিসসহ আরও বেশ কয়েকটি সরকারি অফিসে জামায়াতের কার্যালয় রয়েছে। আশেপাশের সরকারি অফিসগুলোর লোকজনের সঙ্গে কথা বলেই সেই ভবনটি জামায়াতের অফিস হিসেবে ব্যবহারের জন্য নেয়া হয়েছে।’

শাহজাহান আলী আরও বলেন, ‘যে কোনো সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা উক্ত ভবনটি ছেড়ে দেব। তবে এটাকে জামায়াত দখল করেছে বলা ঠিক হবে না, পরিত্যক্ত ভবনটিকে আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন এই তো।’

তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোস্তফা কামাল বলেন, এক সময় উল্লাপাড়ার ওই ভবনে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয় ছিল। কিন্ত উল্লাপাড়া উপজেলায় তুলা উৎপাদন না থাকায় ওই অফিসের কার্যক্রম অনেক আগ থেকে বন্ধ হয়েছে। নিয়ম অনুযায়ী, ওই ভবনটি এখন উপজেলা প্রশাসন দেখভাল করার কথা।