পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীপুরে জুলাই শহিদের স্মরণে ইসলামী আন্দোলনের দোয়া ও আলোচনাসভা।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১০:১২ পিএম
শ্রীপুরে জুলাই শহিদের স্মরণে ইসলামী আন্দোলনের দোয়া ও আলোচনাসভা।

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শ্রীপুর উপজেলা শাখা কতৃক জুলাই অভ্যুত্থানে শহিদ এবং আহতদের জন্য দোআ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ ১৬ই জুলাই রোজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর শাখার অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার সেক্রেটারি মাওঃ আবু বকর সিদ্দিক মাজেদুল। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় নেতাকর্মীরা বলেন, স্বেরাচর সরকারের হাত থেকে  এই দেশকে ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বাধীন করেছে দুর্নীতি ও অন্যায় দূর করার জন্য। কিন্তু দেশ থেকে দুর্নীতি অন্যায় সন্ত্রাস এখনো দূর হয়নি। যতদিন এ দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হবে ততদিন এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দূর হবে না।

এ সময় নেতাকর্মীরা আরো বলেন, এ দেশের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় সন্ত্রাস বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক মাজিদ গণঅভ্যুত্থানে শহীদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।