পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

রায়পাড়ায় আওয়ামী লীগের ক্লাব এখন বিএনপি অফিস!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম
রায়পাড়ায় আওয়ামীলীগ ক্লাব এখন বিএনপি অফিস

বিশেষ প্রতিনিধি: দিন আসে দিন যায় কিন্ত সরকারি এই জমিটি আজো দখল মুক্ত হয়নি। আগে দুই কাউন্সিলরের দখলে থাকলেও এখন এটি ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতির কার্যালয়।

যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড রায়পাড়া মাদ্রাসা রোডের উত্তর গায়ে অবস্থিত জমিটি। মুজিব সড়ক থেকে ৩০ গজ দূরে। প্রায় পাঁচ শতক জমির বর্তমান মূল্য কোটি টাকা। ক বছর আগে ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইয়াহিয়া কামাল ঝন্টু জমিটি দখলে নেন। এখানে সেবাব্রত চেতনা পরিষদ সাইন বোর্ড ঝুলিয়ে দেন। পরে এটি যশোর সহ সারা দেশে ফান্টু হাউজ নামে কুখ্যাতি পরিচিতি পায়।

ঝন্টুর মৃত্যুর পর দেশের রাজনৈতিক ক্ষমতার পালা বদল হয়। এরপর জমিটি দখলে নেয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন। তিনি এটিকে আওয়ামীলীগ ক্লাব তৈরি করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার আবারো পালা বদল।

আওয়ামীলীগ ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয় জনতার রোষানলে পড়ে। আগস্ট ট্রাজেডির পর সেই স্থাপনায় এখন এটি বিএনপি অফিস। আরো পরিষ্কার তথ্য এই ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবুর অফিস এটি। কেউ কেউ বলেন বেড়ে বাবু ভাইয়ের অফিস।

সূত্র জানায়, বিএনপির নেতা কর্মীরা সেভাবে কেউ এখানে যাতায়াত করেন না। কেননা দলের হাই কমান্ডের নির্দেশ কোন দলীয় নেতা কর্মীর দখল দারিত্তে থাকা যাবেনা। নেতা কর্মিরা সেই নির্দেশ মানছেন যথারীতি। এই অফিসটি যথেষ্ট প্রশ্ন জন্ম দিয়েছে। যদিও এই প্রতিবেদক অফিসে যেয়ে কাউকে পাননি। অফিস তালা মারা ছিল।